শেখ সাদী
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ সাদীর অভিনন্দন
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপি নেতা, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী। একই সঙ্গে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এশিউর গ্রুপের ২০ বছরে পদার্পণ: সততা, মানসম্মত নির্মাণ ও বহুমুখী সেবায় সাফল্যের দুই দশক
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন প্রতিষ্ঠান এশিউর গ্রুপ (Assure Group) সাফল্যের সঙ্গে ১৯ বছর অতিক্রম করে ২০ বছরে পদার্পণ করেছে। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি সততা, মানসম্মত নির্মাণ এবং সময়মতো প্রকল্প হস্তান্তরের মাধ্যমে দেশের রিয়েল এস্টেট খাতে একটি আস্থার নাম হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন অধ্যায়, শেখ সাদীর অভিনন্দন
কর্মী থেকে চেয়ারম্যান- সংগ্রাম, ত্যাগ ও দূরদর্শী নেতৃত্বের এক গৌরবময় ইতিহাসের নাম তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে তিনি যে আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন, তা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য এক নতুন আশার বার্তা বহন করে।
ঐতিহাসিক জানাজা, ভালোবাসা ও আস্থার অনন্য বহিঃপ্রকাশের সাক্ষী হলেন শেখ সাদী
ঢাকায় অনুষ্ঠিত এক ঐতিহাসিক জানাজায় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয় এক বিরল ও স্মরণীয় দৃশ্য। রাজধানীর কাওরান বাজার থেকে মগবাজার, মোহাম্মদপুর হয়ে গাবতলী পর্যন্ত বিস্তৃত এলাকায় মানুষের ঢলে পুরো নগরী কার্যত জনসমুদ্রে পরিণত হয়। যত দূর চোখ যায়, কেবল মানুষ আর মানুষ- এমন দৃশ্য রাজধানীর সাম্প্রতিক ইতিহাসে খুব কমই দেখা গেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেখ সাদীর গভীর শোক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি শেখ সাদী।
তারেক রহমানের সংবর্ধনায় যোগ দিলেন বিএনপি নেতা শেখ সাদী সমর্থকরা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নিয়েছেন কুষ্টিয়া-৪ আসন (কুমারখালী–খোকসা) এলাকার বিএনপি নেতা-কর্মীরা।